Monday, 12 November 2012

Jokes: একদিন একটি বিমান মানসিক অসুস্থ (পাগল) দের বহন করে চিকিৎসার জন্য একদেশ থেকে অন্যদেশে নিয়ে যাচ্ছিলো।

একদিন একটি বিমান মানসিক অসুস্থ (পাগল) দের বহন করে চিকিৎসার জন্য একদেশ থেকে অন্যদেশে নিয়ে যাচ্ছিলো। পুরো বিমানটিতে পাগলগুলো চিৎকার করে শব্দ-দূষণ করছিলো এবং এতে পাইলট এর প্লেন চালাতে খুবই অসুবিধা হচ্ছিলো। হঠাৎ করে একটি পাগল কিভাবে যেন পাইলট এর কেবিনে ঢুঁকে পড়লো। পাগলটি পাইলটকে বলল...

পাগলঃ ভাই তুমি কিভাবে প্লেন চালাও আমারে একডু শিখায় দাও । আমি কালকেই একডা প্লেন কিন্না নিজে চালায়া লং ড্রাইভে যামু।

পাইলটঃ আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে।

পাগলঃ কি শর্ত?

পাইলটঃ আপনি যদি আপনার বন্ধুদের শান্ত করে এই প্লেনে হওয়া শব্দ-দূষণ বন্ধ করতে পারেন। আমার প্লেন চালাতে অনেক সমস্যা হচ্ছে।

পাগলঃ আচ্ছা ঠিক আছে।

[১০ মিনিট পরে প্লেন একদম শান্ত!!]

পাগল এসে পাইলটকে বললঃ হ্যা ভাই, এখন শিখান।

পাইলটঃ Wow!! খুবই চমৎকার! :) আপনি কিভাবে উনাদের শান্ত করলেন?

পাগলঃ আমি গিয়া প্লেন এর দরজা খুইল্লা সবাইরে কইলাম” কেও এখানে শব্দ কইরো না, যাও সবাই বাহিরে গিয়া খেলোগা” :D

Wednesday, 7 November 2012

Jokes: দুইটা খোকা একদিন খেলতে খেলতে সাগর পাড়ে চলে এল

দুইটা খোকা একদিন খেলতে খেলতে সাগর পাড়ে চলে এল। সেখানে তারা দেখতে পেল স্বল্পবসনা মেয়েরা রৌদ্রস্নানরত। হঠাত একটা খোকা পিছন দিকে দৌড়ে পালাতে লাগল। অন্য খোকাটি বুঝতে পারল না তার কি হয়েছে এবং কেন এভাবে দৌড়ে পালাচ্ছে। সে তার পিছন পিছন আরো জোরে দৌড়ে এসে তাকে ধরে ফেলল।
- কিরে, এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন?
- মা বলেছিল যখন আমি নগ্ন মেয়ে দেখব, তখন জমে পাথর হয়ে যাব।
- আরে তোর মা তোকে ভয় দেখিয়েছে!!
:
:
:
:
- নারে, ঐ মেয়েদের দেখা মাত্রই একটা জায়গায় জমে শক্ত হতে শুরু করছিল...@_@

Jokes: শিক্ষক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?

শিক্ষক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র : আমি পারব স্যার?
শিক্ষক : বল।
ছাত্র : আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই।