এক আমেরিকান আর এক বাংলাদেশীর
প্লেনে দেখা হল। তো আমেরিকান
বাংলাদেশীকে ভাব নিয়ে বলল আমাদের
দেশ কেন এত উন্নতি করেছে জান?
কারন আমাদের আছে তুখড় বুদ্ধি।
বুদ্ধির জোর না থাকলে কেউই কিছু
করতে পারে না। তোমাদের দেশ
কতটা উন্নত? তখন বাংলাদেশী কিছু
বলল না। সবুর করল। .
.
.
একটু পর আমেরিকান লোকের মাথায়
কুবুদ্ধি ঢুকল। সে ভাবল এই বাংলাদেশীর
কাছ থেকে কিভাবে ডলারগুলো মারা যায়।
তো সে তার উর্বর মস্তিষ্ক
খাটিয়ে একটা বুদ্ধি আঁটল। .
.
.
বাংলাদেশী লোকটা কে ডেকে বললঃ চলো একটা খেলা খেলি?
খেলাটা হলো এমন, আমি তোমাকে কিছু
প্রশ্ন করব। তুমি যদি উত্তর
দিতে না পার তাহলে তুমি আমাকে ৫
ডলার দিবে। আবার তুমি আমাকে প্রশ্ন
করবে। আমি যদি উত্তর
না দিতে পারি তাহলে আমি তোমাকে ৫০০
ডলার দিবে।
বাংলাদেশী ভাবল এই শালারে একটু দেখাই
বাংলাদেশী কি জিনিস।
তো সে রাজি হয়ে গেল। .
.
.
আমেরিকান প্রশ্ন
করলঃ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
বাংলাদেশী কিছু না বলে ৫ ডলার বের
করে তার হাতে দিল।
আমেরিকান তো খুশী!
তারপর আমেরিকানকে বাংলাদেশী প্রশ্ন
করলঃ এমন কি প্রানী যার
পাহাড়ে উঠার সময় থাকে ৩ পা। নামার
সময় ৪ পা?
.
.
আমেরিকান ভাবতে লাগল।
না পেরে ল্যাপটপ টা বের
করে নেটে সার্চ করল। তারপরও কিছু
না পেয়ে বন্ধুকে ম্যাসেজ করল। তাও
কাজ হলো না। কেউই কোন উত্তর
দিতে পারছে না। তারপর হতাশ
আমেরিকান বাংলাদেশীকে ৫০০ ডলার
দিল।
তারপর প্রশ্ন করলঃ উত্তর টা কি? .
.
.
.
.
.
.
.
.
বাংলাদেশী পকেট থেকে ৫ ডলার তার
হাতে ধরিয়ে দিল।
No comments:
Post a Comment